Tuesday, April 7, 2026

নাগরিক আন্দোলনের মঞ্চ থেকে ভারত ভাগের ডাক, কে এই সারজিল ইমাম?

Date:

Share post:

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ই হোক বা দিল্লির শাহিনবাগ, নাগরিক আন্দোলনের মঞ্চ থেকে ভারত ভাগের আওয়াজ তুলে বিতর্কের কেন্দ্রে সারজিল ইমাম, ঘটনাচক্রে যিনি আবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ভারত ভাগের ডাক দেওয়ার পর আলিগড় ও অসমে দেশদ্রোহের অভিযোগে দুটি মামলা হয়েছে শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সারজিলের বিরুদ্ধে। যে ভিডিওটিকে কেন্দ্র করে বিতর্ক বেঁধেছে তাতে সারজিলকে প্রকাশ্যে ভারতকে ভাগ করার কথা বলতে শোনা যাচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে এনে বিজেপি নেতারা বলছেন, এটা যদি দেশদ্রোহ না হয় তবে দেশদ্রোহ কোনটা? দিল্লির ভোটের আগে এই ভিডিওই এখন মেরুকরণের অন্যতম হাতিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে আন্দোলনে ভারত ভাগের আওয়াজ ওঠে তাকেই সমর্থন করছেন বিরোধী নেতা-নেত্রীরা। দিল্লির ভোটারদের ঠিক করতে হবে তারা গোটা দিল্লিকেই শাহিনবাগ বানাতে চান কিনা!

শাহিনবাগের উদ্যোক্তা সারজিল ইমামের ভারত ভাগের ডাক দেওয়া ভিডিওটিতে অসম নিয়েও উস্কানিমূলক কথাবার্তা বলতে শোনা যাচ্ছে তাঁকে। যেখানে তিনি বলছেন 5 লক্ষ মানুষকে সঙ্গে পেলেই তিনি অসমকে পুরোপুরি ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখেন। শুধু তাই নয়, সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে শাহিনবাগের কায়দায় জাতীয় সড়কগুলিতে চাক্কা জ্যাম করার হুমকি দিতেও শোনা যাচ্ছে এই যুবককে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ইতিহাসের ছাত্র সারজিল ইমাম বম্বে আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে পোস্ট-গ্র্যাজুয়েট হন। এরপর কিছুদিন শিক্ষকতাও করেন। দিল্লি পাবলিক স্কুলে পড়াশুনো করা উচ্চশিক্ষিত ও মেধাবী এই ছাত্র দেশভাগের ডাক দিয়ে উত্তাপ বাড়িয়েছেন জাতীয় রাজনীতিতে।


Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...