Tuesday, April 7, 2026

জীবন বাজি রেখে কাজের সুবাদে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের তিন দমকল কর্মী

Date:

Share post:

জীবন বাজি রেখে অসাধারণ কর্ম দক্ষতার সৌজন্যে এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন এই রাজ্যের তিন দমকলকর্মী। রবিবার তাদের নাম ঘোষণা করলেন রাজ্য সরকারের দমকল বিভাগের ডিজি জগমোহন। তিনি জানিয়েছেন, “ভালো কাজের সুবাদে স্টেশন অফিসার গোপাল চন্দ্র চৌধুরী, ফায়ার অফিসার দীপঙ্কর দাস, ফায়ার অপারেটর প্রতাপ কুমার বোসকে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেওয়া হবে।” পাশাপাশি, এই তিনজনকে অভিনন্দন জানিয়েছেন দমকলের ডিজি।

নিজের দফতরে নিয়ে তিনি আরও জানিয়েছেন, বড় কোনও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে থার্মাল ইমেজ ক্যামেরার ব্যবহার বাড়াতে চলেছে দমকল দফতর। রবিবার, দমকলের ডিজি জগমোহন জানিয়েছেন, “বড় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সেই আগুন কতটা ভয়াবহ তার প্রাথমিক ধারণা করতে ব্যবহার করা হয় থার্মাল ইমেজ ক্যামেরা। আগামী দিনে এই ক্যামেরার ব্যবহার আরও বাড়ানো হবে। এতে অনেক নিরাপদ ভাবে এবং পরিকল্পনা করে কাজ করতে পারবে দমকল।”

আরও পড়ুন-প্রতিবাদ উপেক্ষা করেই কলঙ্কিত প্রেসিডেন্টের সঙ্গে ভারতের চুক্তি

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...