Wednesday, June 24, 2026

জয়বীরের কটাক্ষ ফিরিয়ে দিলেন আদনান

Date:

Share post:

পদ্ম পুরস্কার নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিলেন আদনান সামি। দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল। কীভাবে একজন পাক বাযুসেনা পাইলটের ছেলেকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে না নিয়ে প্রশ্ন তোলেন জয়বীর। এরপরেই ট্যুইটে এই কটাক্ষের জবাব দেন সঙ্গীতশিল্পী। কংগ্রেস নেতাকে, ‘কিড’ বলে সম্বোধন করে আদনান লেখেন, “আপনার মাথা কী কোনও ক্লিয়ারেন্স সেল থেকে কেনা? নাকি সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে নেওয়া? বাবা-মায়ের দোষের জন্য কি সন্তানকে ক্ষতিপূরণ দিতে হয়? আইনজীবী হতে গিয়ে ল কলেজে কি আপনি এইসব শিখেছেন?”। জয়বীরের মঙ্গল কামনাও করেন সামি।

আদনান সামির বাবা পাক বায়ুসেনার অফিসার ছিলেন। তবে, লন্ডনে জন্ম হয় আদনানের। ২০১৬-তে তিনি ভারতীয় নাগরিকত্ব পান। জয়বীর বলেন, এনআরসির দোহাই দিয়ে কার্গিলের যোদ্ধা মহম্মদ শহানুল্লা বিদেশী তকমা দেওয়া হল। আর পাক এয়ার ফোর্স পাইলটের ছেলে হয়েও আদনান দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। বিজেপি-র সঙ্গে সক্ষতের কারণেই পদ্ম সম্মানের জন্য তাঁকে নির্বাচিত হয়েছে বলে আদনানের বিরুদ্ধে অভিযোগ করেন কংগ্রেস নেতা। এরই জবাব দেন সামি।

আরও পড়ুন-ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...