Friday, April 10, 2026

সরস্বতী পুজোর দিনেই শাহিনবাগ-পন্থীদের ভারত বনধের ডাক, প্রশাসন সতর্ক

Date:

Share post:

NRC ও CAA বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র এখন দিল্লির শাহিনবাগ৷

শাহিনবাগ ইস্যু নিয়ে দিল্লির রাজনীতি এখন তপ্ত৷ শাহিনবাগ আন্দোলনের সমর্থনে কলকাতার বুকে নানা স্থানেই চলছে একই ধাঁচের অবস্থান আন্দোলন৷

এদিকে,CAA বিরোধিতায়
বুধবার, 29 জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বনধ সফল করতে দেশবাসীর কাছে বোর্ডের সদস্যদের পাশাপাশি আবেদন জানিয়েছেন শাহিনবাগের আন্দোলনকারীরাও।

বুধবারের এই বনধ ঘিরে রাজ্যে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে৷ এইদিনই সরস্বতী পুজো৷ প্রশ্ন উঠেছে, রাজ্যের যে সব এলাকায় এই বনধের প্রভাব পড়বে, সেই সব এলাকায় আয়োজিত ছোট-বড় সরস্বতী পুজোর ক্ষেত্রে বনধ-উদ্যোক্তাদের বক্তব্য কী, তা এখনও স্পষ্ট নয়৷ ওই সব এলাকার স্কুল বা ক্লাবগুলি দ্বিধায় রয়েছে৷
সরস্বতী পুজো সকালের দিকেই সাধারনত হয়ে থাকে এবং পুজোয় সাধারনভাবে ছোট ছোট পড়ুয়ারাই অংশ নেয়৷ বনধের সামান্য প্রভাব পড়তে পারে এমন এলাকার অভিভাবকরা সন্তানদের পুজোর সময় স্কুলে পাঠাবেন কি’না, তাই নিয়ে চিন্তিত৷

এদিকে প্রশাসনের তরফেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷ কিছু কিছু এলাকা থেকে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে, সেখানে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার রাত থেকেই৷

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...