Wednesday, June 24, 2026

বেলাগাম সৌমিত্র, সুজন বললেন অনুব্রত তো ওদের মাস্টারমশাই

Date:

Share post:

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ‘পিঠের ছাল-চামড়া তুলে দেওয়ার হুমকি’ প্রসঙ্গে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী সরাসরি আঙুল তুলেছেন তৃণমূলের দিকেই। তিনি বলেন, এর শুরু তো অনুব্রত মণ্ডলকে দিয়ে। সে এসব হুমকি-টুমকি দিত। কিন্তু দেখা যেত তার মাথায় নেত্রীর আশীর্বাদ। সৌমিত্র তো সে দলেই ছিল, ফলে শিক্ষাটা ওই দল থেকেই পেয়েছে। এখন দলের দাদাদের দেখে উৎসাহিত হচ্ছে। দিলীপ ঘোষ বলছেন গুলি করতে। তো তার দলের অন্য কর্মীরা নিশ্চিত ফুল ছুড়তে বলবে না। পাল্টা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, এদের না আছে রাজনৈতিক শিক্ষা, না পুঁথিগত শিক্ষা। এদের কাছে এর বাইরে অন্য কিছু আশা করাটাই অন্যায়। ওরা এখনও মানুষের মার অর্থাৎ গণতন্ত্রের মার কী, তা জানে না। জানবে, বুঝবে ভোটের পরেই।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...