Sunday, March 29, 2026

নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনতে হল নির্মলকে

Date:

Share post:

একদিকে যখন রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ হচ্ছে নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, তখন আর এক বেনজির বিক্ষোভের মুখে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান নির্মল মাজি। যখন তাঁর দলের ছাত্ররা বিক্ষোভ দেখিয়ে রাজ্যপালকে সমাবর্তনের মঞ্চে উঠতেই দিলেন না, তখন মঞ্চে থাকাকালীন তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠতেই মেজাজ হারালেন নির্মল। নিজের গড়ে এভাবে হেনস্থা হয়ে নির্মল বললেন, বাম আমলেও আমরা বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু অনুষ্ঠানের বিঘ্ন ঘটিয়ে বিক্ষোভ দেখানোর অধিকার কারও নেই। তবে বিক্ষোভ দেখানোর অধিকার সকলের আছে। যদিও নজরুল মঞ্চে সমাবর্তন অনুষ্ঠানে ঠিক সেটাই ঘটেছে।

মেডিক্যাল কলেজের ১৭৬পূর্তি অনুষ্ঠানে এই ঘটনায় হকচকিয়ে যান বিশিষ্টিরা, স্বাস্থ্য ও শিক্ষা কর্তারা। যদিও এই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি নির্মলকে। তবু তিনি অনুষ্ঠানে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মেডিক্যাল পড়ুয়ারা। নির্মল গাড়ি থেকে নামতেই তার বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ শুরু হয়। অভিযোগ ওঠে দ্বিচারিতার। সভা মঞ্চ থেকে নির্মল কিছু বলার চেষ্টা করেন। বলেন, বিক্ষোভ দেখানোর অধিকার আছে মানেই কী অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে? যদিও পড়ুয়ারা তাঁর কথায় কর্ণপাত না করেই বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন-ইউরোপীয় পার্লামেন্টে CAA প্রস্তাব, প্রতিবাদে চিঠি পাঠালেন লোকসভার স্পিকার

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...