Wednesday, May 20, 2026

সমাবর্তনে যাচ্ছি না, স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন না। ওই অনুষ্ঠানে সাম্মানিক ডি-লিট দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। দীক্ষান্ত ভাষণও দেবেন তিনিই।
শিক্ষামন্ত্রী যে সমাবর্তনে থাকছেন না, তা শুনেছেন অভিজিৎবাবুও। বরং শিক্ষামন্ত্রীর সাফাই, অভিজিৎবাবুর প্রতি কোনও অমর্যাদা দেখানো তাঁর উদ্দেশ্য নয়।
কিন্তু প্রশ্ন উঠেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ যেখানে উপস্থিত থাকবেন , সেখানে শিক্ষামন্ত্রীর অনুপস্থিতি নজিরবিহীন । ভুল ব্যাখ্যা এড়াতে , সমাবর্তনে না-থাকার কথা আগাম জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে ধারণা ওয়াকিবহাল মহলের ।
সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সমাবর্তনে যাচ্ছি না। যে যায় যাবে! একটা চিঠি দিয়ে বলল আর চলে যাব, এ ভাবে হতে পারে না।’’ মুখ্যমন্ত্রী শিক্ষা সংক্রান্ত কোনও অনুষ্ঠানে থাকলে শিক্ষামন্ত্রীরও সেখানে, উপস্থিত থাকা রেওয়াজ। তাই শিক্ষামন্ত্রী না যাওয়ার কথা জানানোয় সমাবর্তনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে সংশয় তৈরি হয়েছে ।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...