Friday, April 3, 2026

এই প্রথম বারুইপুর আদালতে ফাঁসির নির্দেশ, তবে মুক্তি পেল নাবালক

Date:

Share post:

ইংরেজ আমল থেকে দেওয়ানি আদালত থাকলেও, বেশ কয়েক বছর আগে বারুইপুর ফৌজদারি আদালতের স্বীকৃতি পায়। তারপর থেকে এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত। আজ, মঙ্গলবার বারুইপুর আদালতে দুই ধর্ষক তথা খুনির ফাঁসির নির্দেশ দিলেন বিচারক। ফাঁসির সাজাপ্রাপ্ত দোষীদের নাম পালান আলি লস্কর ও সাবির আলি লস্কর।

উল্লেখ্য, ২০০৭ সালে পালান তার মামাতো বোনকে অপহরণ করে । এরপর বোনকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, গণধর্ষণের পর তাঁকে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছিল। তবে পালান ও সাবিরকে ফাঁসির নির্দেশ দিলেও এই ঘটনায় যুক্ত এক নাবালককে মুক্তি দেয় আদালত। যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন-CAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...