Friday, April 3, 2026

দ্বিতীয় সন্তানকে বড় করতে না চাওয়াতেই খুন, জেরায় স্বীকার মায়ের

Date:

Share post:

দ্বিতীয় সন্তানকে বড় করতে না চাওয়াতেই বেলেঘাটায় শিশুকন্যাকে খুন করেছেন তার মা। তদন্তে নেমে উঠে এল এই তথ্য। গ্রেফতারের পরে শিশুকন্যা হত্যায় অভিযুক্ত মা সন্ধ্যা মাল্যকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। যতই তদন্ত এগোচ্ছে, ততই অবাক হচ্ছেন দুঁদে তদন্তকারীরা। পুলিশি জেরায় সন্ধ্যা স্বীকার করেছেন, দ্বিতীয় সন্তান বড় করতে চাননি তিনি। সেই কারণেই ১৫ দিন আগে থেকে পরিকল্পনা করে খুন করেছেন নিজের দুমাসের কন্যাকে। শুধু তাই নয়, মুখে লাগানোর জন্য লিউকোপ্লাস্টও তিনিই কিনে আনেন। আবাসনের বাইরেই ম্যানহোলের মধ্যে শিশুকন্যার দেহ প্লাস্টিকে মুড়ে ফেলে দেন তিনি। জেরার পরে নিজেই সেই জায়গা দেখিয়ে দেন তদন্তকারীদের।

মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। খুব শীঘ্রই এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

একই সঙ্গে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ১০ বছর ধরে সন্ধ্যার সঙ্গে সম্পর্ক রয়েছে এক হরিয়ানার যুবকের। প্রেমিকের সঙ্গে খুনের বিষয়ে আলোচনা করেছিলেন সন্ধ্যা। তবে সেই যুবকের এই খুনে কোনও প্রত্যক্ষ ও পরোক্ষ মদত আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, সন্ধ্যা একা নন, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারেন। মানসিক চাপ থেকে বা পারিপার্শ্বিক, পারিবারিক থেকেই তিনি ২ মাসের শিশুকন্যাকে হত্যা করেছেন কি না সে দিকটা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

যেভাবে সন্ধ্যার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা এই ‘খুনি’ মায়ের পাশে দাঁড়িয়েছেন, তিনি জায়গা দেখিয়ে দেওয়ার পরেও সন্ধ্যাকে হত্যাকারী বলে মানতে রাজি হচ্ছেন না তাই দেখে পুলিশের সন্দেহ এই ঘটনায় তাঁদের যোগ থাকতে পারে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...