Saturday, April 4, 2026

CAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

ধীরে ধীরে মুখোশ সরছে৷ বেরিয়ে আসছে কেন্দ্রের মুখ৷ দেশজুড়ে CAA বিরোধী প্রতিবাদ- আন্দোলন যতই চলুক, কেন্দ্রের যে তাতে কিছু যায় আসেনা, মোদি সরকার সেই বার্তাই দিতে চলেছে৷

CAA-এর মাধ্যমে কেউ ভারতের নাগরিকত্ব পেতে চাইলে, দিতে হবে তাঁর ধর্মবিশ্বাসের প্রমাণপত্র। পূরণ করতে হবে আরও একাধিক শর্ত।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, CAA- এর আওতায় নাগরিকত্ব পেতে চাইলে ধর্মবিশ্বাসের প্রমাণ ছাড়াও তিনি 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে এসেছেন কি না, তার প্রমাণও দিতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইনের এমনই খসড়া প্রস্তুত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যাঁরা নতুন আইনের আওতায় এসে নাগরিকত্ব চান, তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা অমুসলিম 6 ধর্মের যে কোনো একটিতে বিশ্বাসী। নতুন আইনের নিয়মাবলিতেই এই শর্ত উল্লেখ করা থাকবে। তা ছাড়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি ধর্মে বিশ্বাসীদের এটাও প্রমাণ করতে হবে যে, তাঁরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন।
এই শর্তের বাইরে শুধুমাত্র অসমের ক্ষেত্রে নতুন কয়েকটি শর্ত চাপানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের খবর, অসমের ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে মাত্র 3 মাস। ওই সময়সীমার মধ্যে আবেদন না করলে মিলবে না নাগরিকত্ব। অসমের বেশ কিছু অঞ্চলকে এই নতুন আইন থেকে বাদ দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...