Saturday, April 4, 2026

মারা গেলেন শাহরুখের বোন

Date:

Share post:

শাহরুখের বোন নূরজাহান মারা গেলেন। পাকিস্তানের পেশোয়ারে কিসসা খাওয়ানি বাজার এলাকায় থাকতেন তাঁর এই বোন। বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

নূরজাহানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শাহরুখের। বেশ কিছু সাক্ষাৎকারে তিনি তাঁর নামও করেন। সুপারস্টার হয়ে যাওয়ার পরেও তিনি দু’বার বোনের কাছে গিয়েছিলেন। নূরজাহান পাক রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন। জেলা ও টাউন কাউন্সিলর ছিলেন। ২০১৮ সালের সাধারণ ভোটে মনোনয়ন জমা দিয়েও তিনি প্রত্যাহার করে নেন। খুড়তুতো বোনের মৃত্যুর খবরে কোনও প্রতিক্রিয়া মেলেনি শাহরুখের।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...