Saturday, April 18, 2026

সম্পর্কের উন্নয়নে সিএএ ও এনআরসি যেন বাধা না হয়, তৎপর হাসিনা সরকার

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইন এবং প্রস্তাবিত নাগরিকপঞ্জি নিয়ে ভারতের পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যেই তা স্পষ্ট । তিনি জানিয়েছিলেন, সিএএ বা এনআরসি করার কোনও যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না।
এই আবহের মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কেে কোনও চিড় ধরেনি। আগামী ১৭ মার্চ ঢাকায় শুরু হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন। ওই অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সব দিক ঠিক থাকলে অনুষ্ঠানের এক দিন আগেই ঢাকাই পৌঁছে যাবেন মোদি
। এমনকি, তিনিই প্রধান বক্তা । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাসিনাও।
শেখ হাসিনার শাসনকালে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে দেশের পূর্ব সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ। কড়া নজরে রয়েছে কট্টরপন্থী সংগঠনগুলি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ভারতের বিএসএফ কর্মী এবং বাংলাদেশ রাইফেলস-এর সেনাদের মধ্যেও। বাংলাদেশ কখনও চায় না সেই সম্পর্কের অবনতি হোক ।

Related articles

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...