Wednesday, April 8, 2026

রাজ্যের বিভিন্ন স্কুলে ২ হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

সরস্বতী পুজোর প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এখন থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলায় কর্মরত হবেন। আজ সরস্বতী পুজোর দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তাঁর কথায়, এখন থেকে আর কাকদ্বীপের লোককে কল্যাণীতে গিয়ে শিক্ষকতা করতে হবে না। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিজের জেলাতেই পোস্টিং পাবেন।

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানান, এসএসসি নিয়োগে যে দীর্ঘকালীন প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছে, সেখানে এবার রাজ্য শিক্ষা দফতর  পরিবর্তন আনছে। সবকিছু স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হবে। ওয়েব সাইটে সবকিছুর বিস্তারিত বিবরণ থাকবে।

একইসঙ্গে তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার উন্নতির জন্য প্রাথমিকভাবে ২০০০ কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। যদিও তা চুক্তির ভিত্তিতে।

সবশেষে শিক্ষামন্ত্রী রাজ্যের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া অভিভাবক এবং শিক্ষার সঙ্গে যুক্ত মানুষদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...