Friday, June 12, 2026

বহিষ্কৃত ভোট-কুশলী পিকে

Date:

Share post:

বহিষ্কৃত পিকে। মানে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। না, তৃণমূলের দায়িত্ব থেকে নয়, তিনি যে দলের নেতা ছিলেন, সেই নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড থেকে তাঁকে বহিষ্কার করা হল। অভিযোগ সেই দলবিরোধী কাজ। একইসঙ্গে দলের আরও এক হেভিওয়েট নেতা পবণ ভার্মাকেও বহিষ্কার করা হয়েছে। প্রশ্ন জনান্তিকে, পিকে আসলে এটাই চাইছিলেন। এবার কী তিনি সরকারিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন? অপেক্ষা তারই।

সম্প্রতি পিকের এবং বার্মার সঙ্গে সিএএ-এনআরসি ও এনপিআর নিয়ে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধ হয়। মূলত সিএএ নিয়ে রাজনৈতিক অবস্থান পরিস্কার করা নিয়ে মতবিরোধ শুরু হয়। সেই জট কাটলেও মঙ্গলবার ট্যুইট করে প্রশান্ত কিশোর দলের সুপ্রিমোকে বেশ কিছু ইস্যু নিয়ে প্রশ্ন করেন। নীতীশ কুমার বলেছিলেন, প্রশান্ত কিশোর দলে অপরিহার্য নয়। তিনি দলে থাকবেন কি না থাকবেন তাঁর সিদ্ধান্ত। নীতীশের এই মন্তব্যের কড়া সমালোচনা করে প্রশান্ত কিশোর বলেন, “মিথ্যে বলতে গিয়ে অনেকটাই নীচে নেমে গেছে নীতীশ কুমার। আমি কীভাবে জেডিইউ-তে যোগ দিলাম, তা বলার জন্য এতটা মিথ্যে! মনে রাখবেন, খুব কাঁচা চাল দিয়ে ফেলেছেন। প্রকাশ্যে নীতীশ-পিকে মতবিরোধ প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়ে দল। নীতীশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিকে। নীতীশ প্রথম দিকে ঢোঁক গিললেও, এবারে একে বারে দল থেকেই পিকে-কে ছেঁটে ফেললেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...