Sunday, June 21, 2026

ফের গ্রেফতার কানাইয়া কুমার! এবার কারণ কী?

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় পড়ার সময় “দেশদ্রোহী” স্লোগানের জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে ফের সিপিআইয়ের যুবনেতা এবং জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হল। বিহারের বেথিয়া জেলায় মিছিল থেকে পুলিশ তুলে নিয়ে যায় তাঁকে।কানহাইয়া-সহ আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সময়ই গ্রেফতার করা হয় কানাইয়াকে। গান্ধীজিকে প্রণাম করার সময়ে গডসেবাদীরা হামলা চালায় এবং স্লোগান তোলে, ‘‌দেশদ্রোহীদের গুলি মারুন।’‌

উল্লেখ্য, এদিন ‘‌সংবিধান বাঁচাও–নাগরিকতা বাঁচাও’‌ পথসভার নেতৃত্ব দিচ্ছিল প্রাক্তন ছাত্রনেতা কানাইয়া। এই পথসভা পশ্চিমী চম্পারণের গান্ধীজির আশ্রম থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দান পর্যন্ত হওয়ার কথা। এদিন সিএএ ও এনপিআরের বিরোধিতা করে গান্ধী ময়দানে মহাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কানহাইয়ার বক্তৃতা দেওয়ার কথা ছিল।

পশ্চিমী চম্পারণের এসডিএম কানাইয়ার গ্রেফতার প্রসঙ্গে বলেন, “কানহাইয়া কুমারের কাছে পথসভায় উপস্থিত থাকার অনুমতি নেই। তাই আইন ভাঙার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।”

আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে এক মহিলাকে পিষে দিল ট্রাক

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...