Tuesday, June 23, 2026

ভারতে প্রথম কেরালার পড়ুয়ার দেহে করোনা ভাইরাস, ছড়াচ্ছে শঙ্কা

Date:

Share post:

শঙ্কা বাড়িয়ে ভারতেরও শনাক্ত নোভেল করোনা ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, চিনের উহান থেকে কেরালায় আসা এক পড়ুয়ার রক্তে এই ভাইরাস মিলেছে। উহান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ওই পড়ুয়া। কেরালার ত্রিশূরে হাসপাতালে সর্দি, কাশি জ্বর নিয়ে ভর্তি হন তিনি। ৬টি রক্তের নমুনা সংগ্রহ করে পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেই তাঁর রক্তে ভাইরাসের অস্বিস্ত পাওয়া যায়। ওই পড়ুয়াকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাস আক্রান্তের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

চিনে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত কমপক্ষে ১৭০০ মানুষ। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জায়গাটি করোনা ভাইরাসের ‘এপি সেন্টার’ বলা হচ্ছে।
অনেক ভারতীয় কর্মসূত্রে বা লেখাপড়া করতে চিনে রয়েছেন। এখন তাঁরা কার্যত ঘরবন্দি। ভারতীয় দূতাবাসের তরফে তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বিশেষ বিমান পাঠাতে চিনকে অনুরোধ করেছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন-শহরে CAA বিরোধী যৌথ মিছিল বাম-কংগ্রেসের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...