Friday, June 26, 2026

এবার রাজধানীর রাজপথেই সিএএ বিরোধী মিছিলে চলল গুলি! 

Date:

Share post:

রাজধানী দিল্লির জামিয়ায় এবার সিএএ বিরোধী মিছিল শুরু আগেই চলল গুলি। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার। এদিন কোঅর্ডিনেশন কমিটি আয়োজিত একটি সিএএ বিরোধী এক প্রতিবাদী মিছিল হওয়ার কথা ছিল জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত। যদিও পুলিশ রাজঘাটে যাওয়ার জন্য মিছিলকে অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিল শুরু হওয়ারই প্রস্তুতি চলছিল। সেই সময় মিছিল শুরুর আগেই এক যুবক প্রকাশ্যে পিস্তল বের করে গুলি চালায়।

তার গুলিতে জখম হয়েছেন অন্য এক যুবক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে যুবক গুলি চালিয়েছিল তাকেও আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। ঠিক কী উদ্দেশে সে গুলি চালিয়েছে, সেটাও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

জামিয়ার আন্দোলনকারী পড়ুয়াদের এবিষয়ে বক্তব্য, এই ঘটনাকে একেবারেই তাঁরা সমর্থন করেন না। তাঁরা অহিংসায় বিশ্বাসী এবং যেভাবে এদিন আন্দোলন করছিলেন সেই অহিংসভাবেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি, বিরাট পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক বন্দুক বের করে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...