Friday, June 26, 2026

‘নমস্তে’-র বদলে ‘নমস্কার’, সাসপেন্ড ৩ কর্মী

Date:

Share post:

বাংলার রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়েই হিন্দিতে বলতে হবে ‘নমস্তে’। আর তার বিরোধিতা করেই শাস্তির মুখে পড়লেন তিন কর্মী। ঘটনাটি ঘটেছে ক্যামাক স্ট্রিটে ‘প্যান্টালুনস’-এর আউটলেটে। অভিযোগ, সেখানে তিনকর্মী দোকানে ক্রেতাদের বাংলায় ‘নমস্কার’ বলতে চেয়েছিলেন। কিন্তু কোম্পানির কড়া নির্দেশ, হিন্দিতেই বলতে হবে ‘নমস্তে’। এর প্রতিবাদ করেন ওই তিনজন। এর জেরে তাদের সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে নাগেরবাজারের প্যান্টালুনসের আউটলেট স্বাধীনতা দিবসের দিন ইংরেজি গানের বদলে, বাংলা বা হিন্দি গান চালানোর অনুরোধ করে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছিলেন অপর এক কর্মী। এই ঘটনায় কর্মীদের মধ্যে উষ্মা ছিল। তাতেই ঘৃতাহুতি দেয় ক্যামাক স্ট্রিটের ঘটনা। রীতিমতো দোকানের ভেতরে ফ্লোরে বসে প্রতিবাদ জানান কর্মীরা। তাঁদের অভিযোগ, অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে তিন কর্মীকে। আউটলেটের বাকি কর্মীরা এই তিনজনের পাশে দাঁড়িয়েছেন। এর জেরে অচলাবস্থা দেখা দেয় শোরুমে। তবে, কর্তৃপক্ষের মতে, এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন কোম্পানিকে বদনাম করতে একটি গোষ্ঠী এই ধরনের কুৎসা রটাচ্ছে।

আরও পড়ুন-এবার রাজধানীর রাজপথেই সিএএ বিরোধী মিছিলে চলল গুলি! 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...