Sunday, April 5, 2026

সারজিলের ‘দেশবিরোধী’ বক্তব্য ভুল মেনেও গ্রেফতারির বিরোধিতা!

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাহিনবাগের নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সারজিল ইমাম দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে। তাঁর গ্রেফতারিকে যাঁরা বিজেপি সরকারের অতিসক্রিয়তা ও বিরোধী স্বর দমন করার চেষ্টা অথবা সংখ্যালঘু যুবককে হেনস্থা বলে দেখাতে চাইছেন তাঁরাও কিন্তু সারজিলের বক্তব্যকে সমর্থন করছেন না। অর্থাৎ বিষয়টা এরকম, সারজিলের বক্তব্য নিন্দাযোগ্য ও অন্যায়, কিন্তু তাঁকে গ্রেফতার করাটাও ভুল। অর্থাৎ বিজেপি বিরোধী হলে তিনি যতই প্রকাশ্য সভায় দেশকে ভেঙে ফেলার হুমকি দিন অথবা কোনও রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার আওয়াজ তুলুন, তাঁকে গ্রেফতার করা যাবে না! তাহলে আর আইনের দরকার কী? যেসব দল বা সংগঠন বা ব্যক্তি সারজিলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরাও কি প্রকারান্তরে বিচ্ছিন্নতাবাদকেই মদত দিচ্ছেন না? প্রকাশ্য সভায় কেউ দেশভাগের হুমকি দিয়ে উসকানি ছড়ানোর চেষ্টা করছে দেখলেও প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে? ব্যবস্থা নেবে না? বাকস্বাধীনতার নামে কি দেশভাগের আওয়াজ তোলা যায়? পাশাপাশি আর একটা কথা। সারজিলের বক্তব্যের বিরোধিতা করেও যাঁরা তাঁর গ্রেফতারির সমালোচনা করছেন তাঁরা তো তাহলে আদালতের উপরেও ভরসা রাখতে পারছেন না! কারণ সারজিলের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা টিঁকবে কিনা বা তিনি সঠিক কাজ করেছেন কিনা তার বিচার তো আদালত করবে। এক্ষেত্রে বিজেপি সরকার কোনও অন্যায় পদক্ষেপ নিলে আদালত তা অনুমোদন করবে না।

প্রসঙ্গত, সারজিল ইমামের যে ভিডিওটি নিয়ে শাহিনবাগের আন্দোলনকে ঘিরে বিতর্ক উঠেছে সেই ভিডিওতে তাঁকে দেশভাগের কথা বলতে শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে সারজিল বলছেন, দেশের উত্তরপূর্বের অংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে হবে। এর মধ্যে শিলিগুড়িও আছে। সারজিল বলেছেন, ৫ লাখ মানুষ একজোট হলেই অসমকে পাকাপাকিভাবে ভারত থেকে বাদ দিয়ে দেওয়া যাবে।

আরও পড়ুন-‘সুন্দরবন- রূপকার’ তুষার কাঞ্জিলাল প্রয়াত

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...