Friday, March 13, 2026

মমতাকে মুখ্যমন্ত্রীপদ থেকে সরানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাওয়ার নির্দেশ

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীপদ থেকে অপসারণের আর্জি খারিজ করে আবেদনকারীকে বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

জনৈক সাংবাদিক সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিলেন, বাংলার রাজ্যপালকে নির্দেশ দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে অপসারণ করার। শুক্রবার এই আর্জি খারিজ করেছেন প্রধান বিচারপতি।

দলের একটি সভায় মমতার একটি মন্তব্যকে কেন্দ্র করেই শীর্ষ আদালতে গিয়েছিলেন ওই সাংবাদিক। CAA-র বিরুদ্ধে পথে নেমে মমতা দাবি করেছিলেন, CAA ও NRC নিয়ে সাধারণ মানুষের মত যাচাই করতে “রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে গণভোটের আয়োজন করা হোক”। সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, শুক্রবার প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানিতে আবেদনকারীকে প্রধান বিচারপতি জানান, “আমরা বলছি না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি হাইকোর্টে এ বিষয়ে আবেদন করতে পারেন”। এই আর্জিতে বলা হয়েছিল, “মুখ্যমন্ত্রীর আসনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন৷ এর পর আর মুখ্যমন্ত্রীর আসনে বসার অধিকার নেই মমতার”।

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...