Friday, June 12, 2026

“হয় ফাঁসি, না হলে পুড়িয়ে ফেলুন সংবিধান”, মন্তব্য ক্ষুব্ধ আশাদেবীর

Date:

Share post:

আদালতের রায়ে ক্ষোভে ফেটে পড়লেন নির্ভয়ার মা আশাদেবী। আদালত চত্বরেই তিনি অভিযোগ করেন, আসামীপক্ষের আইনজীবী তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন এইভাবে পিছিয়েই যাবে দোষীদের সাজা। সেটা কার্যকর হবে না। এরপরেই আশাদেবী বলেন, “হয় দোষীদের ফাঁসি দাও, না হলে সংবিধানে আগুন ধরিয়ে দাও”।
এরআগে ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু আইনের ফাঁসে সেটা পিছিয়ে হয় পয়লা ফেব্রুয়ারি। তখনই আশাদেবী বলেন, যতক্ষণ না ফাঁসি হচ্ছে, ততক্ষণ তিনি স্বস্তি পাচ্ছেন না। কারণ, আইন ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় তিনি ক্লান্ত। শুক্রবার, ফের অনির্দিষ্টকালের জন্য ফাঁসি পিছিয়ে যাওয়ায় রাগে, দুঃখে ফেটে পড়েন তিনি। অশ্রুসজল চোখে তিনি মেয়ের ধর্ষক-খুনিদের সাজা কার্যকর হওয়ার দাবি জানান।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...