Tuesday, April 7, 2026

অপরাধ করতে দিয়ে অপরাধীকে গ্রেফতার করে তদন্ত? কেমন প্রহসন!

Date:

Share post:

পুলিশের সামনেই গুলি। পিছনে এক ডজন পুলিশ। তবু এক তরুণ গুলি চালালো। লাগলো পড়ুয়ার হাতে! আর দর্শক পুলিশ। খোদ রাজধানীর বুকে। তারপরেও পুলিশ বলছে ঘটনার তদন্ত হবে! দিল্লি পুলিশের ন্যক্কারজনক এই আচরণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। জেএনইউ থেকে জামিয়া মিলিয়া। জামিয়াতে আক্রমণকারী ছিল পুলিশ। আর এবার জামিয়ার পড়ুয়াদের উপর এই প্রকাশ্য হামলা এক বিজেপি ভক্ত তরুণের। এবার সেই পুলিশই দর্শকের ভূমিকায়। মুখে শাহিনবাগ বিরোধী, এনআরসির স্বপক্ষে স্লোগান। এরপরও তদন্ত! কেজরিওয়াল থেকে কংগ্রেস বলছেন, সবটাই প্রহসন, আই ওয়াশ।

প্রিয়াঙ্কা গান্ধী তাই যথার্থই বলেছেন, এইভাবে প্ররোচনা দিলে এই ঘটনা আরও ঘটবে। রাহুল গান্ধী বলছেন নরেন্দ্র মোদি আর নাথুরাম গডসে একই মুখ। যে পুলিশ রিভলভার হাতে তরুণকে ধরতে পারে না, তারাই গুলি ঘটনার পর পড়ুয়াদের ধরণা তুলতে যেভাবে তৎপর ও আটক পর্ব চালালো তা লজ্জাজনক।

ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের জলঙ্গিতে পুলিশের উপস্থিতিতে গুলি চালালো অভিযুক্ত শাসক দলের নেতা এবং মৃত্যু হলো দু’জনের, তাতে একই প্রশ্ন উঠতে বাধ্য। দিল্লিতে অপরাধী জালে। জলঙ্গিতে কেন এখনও অপরাধী জালে ধরা পড়েনি, সে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী ও অধীর চৌধুরী সহ বিরোধী নেতারা। বিরোধীদের বক্তব্য, এই মিছিল তো এনআরসি বিরোধী ছিল। তাহলে এই হামলা কেন?

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...