Saturday, April 4, 2026

চিন থেকে দিল্লিতে ফিরলেন ভারতীয় নাগরিকরা

Date:

Share post:

শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফিরলেন চিনে আটকে পড়া ভারতীয়রা। ফিরলেন ৩২৪জন নাগরিক। এদের মধ্যে ৫জনের জ্বর রয়েছে। চিনের উহান থেকে তাঁদের দিল্লিতে নিয়ে আসা হয়। ফিরিয়ে আনার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। চিনে এই মুহূর্তে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫৯, আক্রান্ত ১১, ৭৯১। বেশিরভাগ মৃত্যুই হয়েছে চিনের হুবাই প্রদেশে। যে গতিতে করোনার গ্রাস শুরু হয়েছে, তাতে ২০০৩-এর সার্স হামলার চেয়েও মারাত্মক হতে চলেছে। যে বিমানে ভারতীয়রা ফেরেন সেই বিমানে ২০জন বিমানকর্মী ছাড়াও ছিলেন রামমোনহর লোহিয়া হাসপাতালের ৫চিকিৎসক। এয়ারপোর্টে ছিল হেল্ফ অথরিটি। ফিরে আসা নাগরিকদের দু’দফায় পরীক্ষা করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি সালেহান এখন এ রাজ্যেই

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...