Tuesday, March 31, 2026

বারাসত জেলা আদালতের নির্বাচনে ধুয়ে গেলো বিজেপি, কং-বাম ৮, তৃণমূল ৫ আসনে জয়ী

Date:

Share post:

বারাসত জেলা আদালতের জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে খাতাই খুলতে পারলো না বিজেপি৷ মোট ১৩ আসনের সব ক’টিতেই গো-হারা হেরেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা৷

জেলা বার অ্যাসোসিয়েশনের মোট ১৩টি আসনেই নির্বাচন হয় ২৮ জানুয়ারি৷ ফলপ্রকাশ হয়েছে শনিবার৷ মোট ভোটার ১৬৬১-এর মধ্যে ভোট দেন ১২৬৬ জন আইনজীবী৷

এই নির্বাচনে বাম দলগুলির সঙ্গে জোট করে লড়াই করেছিলো জাতীয় কংগ্রেস৷ সামগ্রিক ফলাফল জোটের পক্ষেই গিয়েছে। মোট ১৩ আসনের মধ্যে বাম ও কংগ্রেস ৮টি আসনে জয়ী হয়েছে। বাকী ৫ আসনে জয়ী হয়েছেন তৃনমূল সমর্থিত প্রার্থীরা৷
কং-বাম জোটের তরফে কংগ্রেস নেতা তথা আইনজীবী পার্থপ্রতিম বিশ্বাস শনিবার জানান, জোটের তরফে সহ- সভাপতি পদে অমল মুখোপাধ্যায়, সাধারন সম্পাদক পদে তারক মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ – ভাস্কর লাহিড়ি, যুগ্ম সম্পাদক পদে সম্রাট সেনগুপ্ত, সহ-সম্পাদক পদে সুশোভন মিত্র এবং কার্যকরী সদস্য হিসেবে ৩জন,চন্দ্রশেখর দে, জয়দীপ বসু ওস্বাতী ভট্টাচার্য বিজয়ী হয়েছেন৷ বারাসাত জেলা আদালতে এই প্রথমবার জোট করে ভোটে লড়েছে কং ও বাম, পার্থপ্রতিমবাবু জানিয়েছেন৷ জোটের তরফে নির্বাচকমণ্ডলীকে অভিনন্দনও জানানো হয়েছে৷ এই নির্বাচনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত ৫জন জয়ী হয়েছেন৷
বিজেপি ১৩টি আসনে প্রার্থী দিয়েও পরাজিত হয়েছে সব ক’টিতেই৷

আরও পড়ুন-“ফাঁপা, স্লোগানধর্মী বাজেট, গোলি মার দো”, মোদি সরকারকে একযোগে তোপ

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...