Tuesday, June 23, 2026

এই বাজেট শ্রমিকবিরোধী, বলল সিপিএম

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটকে গরিব ও শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী বলে মনে করে সিপিএম। দলের পক্ষ বাজেটের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে বলে হয়েছে, নোটবন্দির পর কর্মহীন হয়েছেন এক বড় অংশের মানুষ। নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, জিডিপি কমছে, দেশে মন্দার পরিস্থিতি। সবচেয়ে ভয়াবহ অবস্থা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের। অটোমোবাইল, সিমেন্ট, ইস্পাত, কাগজ, সার, অ্যালুমিনিয়াম শিল্পের উপর বেহাল অর্থনীতির আঘাত সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে বেরোজগারির সমস্যা মেটানোর কোনও কার্যকরী পদক্ষেপ নেই এই বাজেটে। উল্টে রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সম্পদের বিলগ্নিকরণের নামে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। এই বাজেট শ্রমিকবিরোধী তথা জনবিরোধী।

 

Related articles

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...