Tuesday, March 31, 2026

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে

Date:

Share post:

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ২০১৬ সালে। উদ্বোধন করেছিলেন বোমান ইরানি। ছিলেন সৌগত রায়,অরূপ বিশ্বাস প্রমুখ বিশিষ্টরা। এবারও অনুষ্ঠিত হবে সেই চলচ্চিত্র উৎসব। যার মূল উদ্যোক্তা বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। আহ্বায়ক প্রবীর পাল, পৌরপ্রধান পরিষদ, দক্ষিণ দমদম পুরসভা।
২০১৭ সালে এই উৎসবের উদ্বোধন করেছিলেন বিশিষ্ট অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২০১৮-তে উপস্থিত ছিলেন অভিনেত্রী টাবু। ২০১৯-এ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কঙ্গনা রানওয়াত। এবছর আগামী ৩ থেকে ৬ ফেব্রুয়ারি দমদম রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে। 3 ফেব্রুয়ারি বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এবছরও বেশ কিছু বাছাই করা ছবি দেখা যাবে এই উৎসবে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...