Saturday, April 4, 2026

বাজেটে কৃষিক্ষেত্রে বাড়তি নজর, চলবে ‘কিষাণ রেল’

Date:

Share post:

দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কৃষি ক্ষেত্রে নজর। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মোদি সরকার কৃষি, সেচ ও গ্রামোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে। এর জন্য ২০২০-২১ অর্থিক বছরে কৃষি ও গ্রামোন্নয়ন ক্ষেত্রে ২.৮৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য যে ১৬টি কার্যকরী প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলি কার্যকর করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন।

অর্থমন্ত্রী জানান, ৬.১১ কোটি কৃষক এসেছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায়। কিষাণ বিকাশ নিধির আওতায় কৃষকদের হাতে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। গ্রাম সড়ক যোজনার মাধ্যমে কৃষি ক্ষেত্রে পরিবহনের সুবিধা হয়েছে। কৃষিজাত পণ্যের পরিবহণের উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে। এই প্রথম ভারতীয় রেলের তরফে কৃষকদের জন্য পিপিপি মডেলে কিষাণ রেল তৈরি করা হবে।

• ২০ লক্ষ কৃষককে কুসুম কিষাণ যোজনায় সোলার পাম্প
• সোলার পাওয়ার জেনারেশন ইউনিট বসাতে ১৫ লক্ষ কৃষককে সাহায্য
• কৃষকদের জৈব এবং রাসায়নিক সার ব্যবহারে ভারসাম্য
• জৈব সার কিনতে উৎসাহ দিতে কৃষকদের অতিরিক্ত ইনসেনটিভ
• বীজ সংরক্ষণের জন্য জেলায় জেলায় আধুনিক ওয়্যার হাউস তৈরির প্রস্তাব
• কৃষকদের বীজ কিনতে সাহায্য মহিলা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীর
• মুদ্রা যোজনার আওতায় নাবার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ

ইতিমধ্যেই দীনদয়াল অন্ত্যোদায় যোজনার ৫৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। এই সংখ্যাটা আরও সরকার আরও বাড়াবে বলে জানিয়েছেন নির্মলা।

আরও পড়ুন-কলকাতা জাদুঘরের উন্নয়নে বাড়তি অর্থ বরাদ্দ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...