Friday, June 26, 2026

চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি: সীতারমন

Date:

Share post:

দেশে শীঘ্রই চালু হবে জাতীয় শিক্ষানীতি। শনিবার কেন্দ্রীয় বাজেটে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেন, খুব তাড়াতাড়ি চালু করা হবে নয়া এই শিক্ষানীতি। শিক্ষার প্রসারে দেশ জুড়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হবে। দেশের প্রথম একশোটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পঠনপাঠন চালু হবে। ২০২০-২১ সালে শিক্ষাখাতে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

• শিক্ষার প্রসারে শিক্ষাঋণের সংখ্যা ও পরিমাণ বৃদ্ধি করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে
• গড়ে তোলা হবে জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস।
• স্কিল ডেভলপমেন্টের জন্য বিনিয়োগ করা হবে ৩ হাজার কোটি টাকা।
• শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আসছে।
• সব জেলা হাসপাতালে পিপিপি মডেলে মেডিক্যাল কলেজ তৈরি হবে। স্যাট পরীক্ষায় বসতে পারবেন এশিয়া এবং আফ্রিকার পড়ুয়ারা।

অর্থমন্ত্রী জানান, “বেটি বাঁচাও বেটি পড়াও”-র সুফল পাচ্ছে মেয়েরা। মাধ্যমিক স্তরে ছাত্রীর হার ৯২ শতাংশ এবং ছাত্রের হার ৮৭ শতাংশ। উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রীর হার ৫৯ শতাংশ এবং ছাত্র ৫৭ শতাংশ।

আরও পড়ুন-বাংলার ‘কন্যাশ্রী’ কেন্দ্রের ‘বেটি বাঁচাও’-এর থেকে অনেক এগিয়ে

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...