Thursday, June 11, 2026

সংসদে আজও তৃণমূলের ‘একলা চলো রে’, বিরোধীদের বক্তব্য, বার্তা দিচ্ছে বিজেপিকে

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশনে একটি ‘অ-কংগ্রেস অ-বিজেপি’ কক্ষ সমন্বয়ের নেতৃত্ব দেওয়ার কথাই ভাবছে তৃণমূল কংগ্রেস৷ শুক্রবারই স্পষ্ট হয়েছে এবার কারও সঙ্গে হাত মিলিয়ে বিজেপি- বিরোধিতার পথে হাঁটবে না তৃণমূল। শুক্রবার রাষ্ট্রপতির বক্তৃতার সময়ে তৃণমূল সাংসদদের হাতে ছিল সাদা রুমাল, তাতে লেখা ‘নো CAA, নো NRC’। কেন্দ্রের আনা ‘সাম্প্রদায়িক’ আইনের বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলকে সঙ্গে নিয়ে কংগ্রেসের বিক্ষোভেও তৃণমূল যায়নি৷ তৃণমূলের বক্তব্য, “নোট বাতিলের পর আন্দোলনের রাশ হাতে নিয়েছিলেন তৃণমূল নেত্রী৷ CAA-NRC প্রতিবাদেও নেতৃত্ব কংগ্রেস বা অন্য কাউকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। মোদি সরকারের বিরোধিতা করা হবে, কিন্তু তা করা হবে পৃথক ভাবে, স্বাতন্ত্র্য বজায় রেখে”। তাই
রাষ্ট্রপতির বক্তৃতা চলাকালীন একাই নীরব- প্রতিবাদ জানায় তৃণমূল CAA-NRC বিরোধিতার স্লোগান লেখা রুমাল হাতে নিয়ে৷ তৃণমূলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস- সহ অন্যান্য বিরোধী দল৷ গত মাসের 13 তারিখে নয়াদিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী সমাবেশ নিয়ে প্রথমে উৎসাহ দেখিয়েও পরে যাননি মমতা। সূত্রের খবর, বিরোধী ঐক্যে ‘ফাটল’ ধরিয়ে, তৃণমূল পৃথক ভাবে কর্মসূচি রাখার প্রতিক্রিয়ায় বিরোধী শিবিরের একাংশ অভিযোগও তুলেছে, বিরোধী ঐক্যকে জমাট বাঁধতে না দিয়ে বিজেপিকে বার্তা দিতে চাইছে তৃণমূল৷ বাম নেতাদের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ তৃণমূলের উপরেও কম নেই। তৃণমূল অবশ্য এই অভিযোগ যথারীতি উড়িয়ে বলেছে, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে দলের যে সংখ্যা রয়েছে, তাতে নিজেদের মতো করে বিরোধিতা চলবে৷ তৃণমূল সূত্রের খবর, আপাতত একটি অ-কংগ্রেস অ-বিজেপি কক্ষ সমন্বয়ের নেতৃত্ব দেওয়ার কথাই ভাবছে তারা।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...