Tuesday, June 23, 2026

ঢাকায় পুর নির্বাচনে জয়ী শেখ হাসিনার দল

Date:

Share post:

ঢাকায় পুর নির্বাচনে জয়ী হলো আওয়ামী লিগ। ঢাকা সিটি কর্পোরেশনের এই ভোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছিল প্রেস্টিজ ফাইট। টানা তিনবার দেশের ক্ষমতায় থাকার ফলে পুর নির্বাচনে জয়ী হওয়া চ্যালেঞ্জের ছিল আওয়ামী লিগের কাছে।

পুর নির্বাচনের ফলাফল অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। পরাজিত বিএনপির তাবিউথ আওয়াল।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জয়ী হয়েছন, শেখ ফজলে নূর তাপস। পরাজিত বিএনপির ইরাক হোসেন। ঢাকা উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লক্ষ ৪৭ হাজার ২১১ ভোট। তাইর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ১৬১ ভোট। অন্যদিকে, ঢাকা দক্ষিণের মোট ১,১৫০টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে ৪ লক্ষ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার ৫১২ ভোট।
ফলাফল বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মূল বিরোধী বলেই চিহ্নিত হল। বাংলাদেশের রাজনীতি-তে দুটি প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপি। গত দুটি জাতীয় নির্বাচনে সংসদের বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। তবে নির্বাচনে ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির প্রার্থীরা বেশ কিছু ভোট টেনেছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...