Saturday, April 4, 2026

এলআইসি নিয়ে কি ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে বিরোধীরা?

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাতেও বিলগ্নিকরণের ছায়া এবারের বাজেটে। দেশের মানুষের আস্থা ও নির্ভরতার নিরিখে একনম্বর এলআইসি বা ভারতের জীবনবিমা নিগমকেও কি শেষমেশ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর ভারতের গর্বের ও বাণিজ্যসফল বিমা সংস্থার ভবিষ্যৎ নিয়ে এই প্রশ্নই উঠছে। যে বিমা সংস্থা এখনও গ্রাহকদের ভরসা ও পছন্দের মাপকাঠিতে অন্য সব বেসরকারি বিমা সংস্থাকে এই প্রতিযোগিতার বাজারে পিছনে ফেলে দেয় সেই সংস্থার পূর্ণ অংশীদারিত্বের একাংশ শেয়ার বিক্রির পরিকল্পনায় গ্রাহক আস্থাতেই সবচেয়ে বেশি ধাক্কা লাগবে। বাজেটে এলআইসির শেয়ার বিক্রির ঘোষণার পর সর্বস্তরে প্রশ্ন, জীবনবিমা নিগমের পরিণতি কি এরপর রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার মতই হতে চলেছে?

এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তে একযোগে প্রতিবাদ জানিয়েছে প্রায় সব দল। এমনকী বিজেপির অন্দরেও বিরোধ স্পষ্ট। আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংগঠনও এই ঘোষণায় অখুশি। বিমা কর্মচারী সংগঠনগুলি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ ও ধর্মঘটের হুমকি দিয়েছে। কিন্তু এলআইসির বিলগ্নির ইস্যুর সঙ্গে যেহেতু সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার প্রশ্ন জড়িত, তাই শ্রমিক-কর্মচারী সংগঠনগুলির পাশাপাশি মূলস্রোতের রাজনৈতিক দলগুলিকেও ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। বাইরে কর্মী সংগঠনগুলির বিক্ষোভের পাশাপাশি বাজেট অধিবেশন চলাকালীন সংসদের ভিতরে লাগাতার প্রতিবাদ জানানোর দায় বিরোধী দলগুলিরই। সরাসরি জনস্বার্থ সংশ্লিষ্ট এই ইস্যুতে সরকারকে সিদ্ধান্ত বদলে বিরোধীরা বাধ্য করতে পারে কিনা তারও পরীক্ষা।

আরও পড়ুন-বারবার আন্দোলনের সামনে গুলি কি বিচ্ছিন্ন ঘটনা না পরিকল্পিত, উঠছে প্রশ্ন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...