Tuesday, June 23, 2026

বারবার আন্দোলনের সামনে গুলি কি বিচ্ছিন্ন ঘটনা না পরিকল্পিত, উঠছে প্রশ্ন

Date:

Share post:

এটা কি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদকে ভন্ডুল করার পরিকল্পিত কৌশল? নাকি আদতে বিচ্ছিন্ন ঘটনাই? প্রশ্নটা উঠে গেল জামিয়া আর শাহিনবাগের দুটি ঘটনার পর। যাতে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে দুটি বিক্ষোভস্থলের সামনেই চলল গুলি এবং দুই ক্ষেত্রেই আক্রমণকারীদের মুখেই শোনা গিয়েছে কট্টর হিন্দুত্বের পক্ষে শ্লোগান। এত কম সময়ের ব্যবধানে নাগরিকত্ব আইনের প্রতিবাদ সভার সামনে প্রায় একই কায়দায় গুলিচালনা কি কাকতালীয় হওয়া সম্ভব? তার চেয়েও মারাত্মক হল, দিল্লি ভোটের আগে বড় কোনও রাজনীতির ঘুঁটি হিসাবে এইসব কান্ড ঘটানোর জন্য কমবয়সী ছেলেদের ব্যবহার করা হচ্ছে না তো? না হলে স্কুলপড়ুয়া ছাত্র বা যুবকের হাতে পিস্তল,গুলি আসছে কীভাবে? প্রতিবাদ দমনের নামে উচ্ছৃঙ্খল যুবকদের মগজধোলাই করে তাদের যদি পরিকল্পিত রাজনৈতিক চিত্রনাট্যের অংশ হিসাবে ব্যবহার করা হয় তাহলে তা শুধু প্রতিবাদযোগ্যই নয়, এরপর দমে না গিয়ে আরও ব্যাপক হওয়া উচিত সরকার-বিরোধী বিক্ষোভ। একই ইস্যুতে দিল্লির জামিয়া মিলিয়া আর শাহিনবাগে গুলির ঘটনা রাজধানীর নিরাপত্তার যে ছবিকে বেআব্রু করল এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিসের অপদার্থতাকে প্রকাশ্যে আনল তার জবাব গেরুয়া শিবিরকে পেতে হবে দিল্লি বিধানসভা ভোটে। চোরাগোপ্তা আন্দোলন দমনের কৌশল বিজেপির জন্য বুমেরাং হবে।

আরও পড়ুন-প্রবল সংঘাতের আবহাওয়ার মধ্যে রাজ্যপালের কাছে পার্থ

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...