Friday, June 19, 2026

ইউক্রেনে শিশু ধর্ষকদের রাসায়নিক ইঞ্জেকশন দিতে নয়া আইন

Date:

Share post:

ইউক্রেনে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয় বছর তিনেক আগে। বর্তমানে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার ছাড়িয়েছে।ইউক্রেনের জেলে শিশু ধর্ষকদের রাসায়নিক ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর জন্য নতুন আইনও করা হয়েছে। এই ইঞ্জেকশন কমাবে যৌন উত্তেজনা।
ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, মাত্র ২৪ ঘণ্টার ভেতরে চারটি অঞ্চলে পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন।
শিশুদের ওপর যৌন হামলার বিরুদ্ধে কঠোর আইন ইতিমধ্যেই দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পাস হয়েছে। নতুন এই আইনে ইউক্রেনে শিশুর ধর্ষণকারী হিসেবে কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য একটি সরকারি শাখা চালু করার সিদ্ধান্ত হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর এই অপরাধীদের নজরে রাখবে এই শাখাটি।
এছাড়া শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।সাবেক সোভিয়েত রাষ্ট্র কাজাখস্তানেও ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তি প্রচলিত আছে।

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...