Wednesday, June 17, 2026

পুরোহিত মানেই পুরুষ! তবে দেখুন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’

Date:

Share post:

‘পুরোহিত’ কথাটা শুনলেই সবাই সরাসরি পুরুষদের কথা ভাবতে শুরু করে দেয়। বেশিরভাগ মানুষের মনে হয় মহিলারা আবার পুজো করতে পারে নাকি? মহিলারা পৌরোহিত্য করতে পারে নাকি? তবে সময় তো পাল্টেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা ভুলতে পারলাম না কর্ম নারী-পুরুষ দেখে হয় না। এবার সমাজের বিকৃত এই ট্যাবু ভাঙার গল্প নিয়েই নারী দিবসের দিন অর্থাৎ ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ অসাধারণ নামের চলচ্চিত্রটি।

ছবির পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার। ছবির প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’-এর পক্ষ থেকে ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সবসময়ের জন্য সমাজ স্রোতের বিপরীত দিকে সাঁতরানোর ক্ষমতা রাখে যারা তাঁদের নিয়েই অসাধারণ এই ভিডিও। এই ভিডিওটিতে রয়েছেন একদল নারী গৌরী ধর্মপাল, নন্দিনী ভৌমিক, রোহিনী ধর্মপাল, রুমা রায়, সেমন্তী বন্দ্যোপাধ্যায় এবং পৌলোমী চক্রবর্তী। এঁরা সবাই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের বুকেই পৌরোহিত্যের কাজ করে চলেছেন।

দেখুন সেই অসাধারণ ভিডিওটি…

 

আরও পড়ুন-ফের গ্রেনেড হামলা শ্রীনগরের লালচকে

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...