Wednesday, June 17, 2026

ভরদুপুরে শিয়ালদহ স্টেশনে সোনার হার টেনে মহিলার হাতে উত্তম-মধ্যম খেল ছিনতাইবাজ

Date:

Share post:

ভরদুপুরে ব্যস্ততম শিয়ালদহ স্টেশনে সোনার হার ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছিনতাইবাজ। স্টেশনে অপেক্ষারত এক মহিলা যাত্রীর গলা থেকে আচমকা সোনার হার ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ে সে। তার পরেই চলে গণধোলাই। পরে আরপিএফ এসে সেই ছিনতাইবাজকে উদ্ধার করে নিয়ে যায়।

রবিবার অন্যদিনের তুলনায় শিয়ালদহ স্টেশন একটু ফাঁকাই ছিল। ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। সেই সময়ই ছিনতাইবাজ তাঁর গলার সোনার হারে টান মারে। ঘটনার আকস্মিকতায় ওই মহিলা প্রথমে কিছুটা হকচকিয়ে যান। কিন্তু ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে ছিনতাইবাজের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন অন্য যাত্রীরাও তাকে তাড়া করে। ছিনতাইবাজ ধরা পড়ার হাত থেকে নিজেকে বাঁচাতে রেল লাইনের উপর দিয়ে দৌড় শুরু করে। ওই মহিলাও রেললাইনে নেমে তাকে ধরে ফেলেন। সেখানেই তাকে উত্তম-মধ্যম দেন ওই মহিলা। অন্য যাত্রীদের হাতেও চড়-লাথি-ঘুষি খায় ছিনতাইবাজ।

দেখুন সেই ভিডিও…

আরও পড়ুন-ইউক্রেনে শিশু ধর্ষকদের রাসায়নিক ইঞ্জেকশন দিতে নয়া আইন

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...