Wednesday, June 17, 2026

অসম সফরে কী বিক্ষোভ হবে? ঘুম ছুটেছে বিজেপির

Date:

Share post:

একবার নয়, দু’দুবার অসম সফর বাতিল করতে হয়েছে প্রধানমন্ত্রীকে। মূলত সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনের কারণে সফর বাতিলে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু এবার সফর নিশ্চিত। ৭ফেব্রুয়ারি, শুক্রবার, অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকতে পারেন। কোকরাঝড়ে সভা। নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুধু অসম চুক্তি নিয়ে মোদি বলবেন তাই নয়, এনআরসি নিয়ে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমনের চেষ্টা থাকবে। সেই সঙ্গে আক্রমণ করবেন বিরোধীদেরও।

১৫-১৬ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে গুয়াহাটিতে বৈঠকের কথা ছিল প্রধানমন্ত্রীর। এনআরসি আন্দোলনে লণ্ডভণ্ড অসমের সেই সফর বাতিল হয়। এরপর ১০জানুয়ারি খেলো ইন্ডিয়া গেমসের উদ্বোধনও একই কারণে প্রধানমন্ত্রীকে বাতিল করতে হয়। এবার তাই সভা নিয়ে যথেষ্ট সাবধানে পদক্ষেপ করছে বিজেপি। কারণ সামনের এপ্রিল মাস থেকে অসমে বড়ো নির্বাচন রয়েছে। তার আগে প্রধানমন্ত্রীর সফরকে তুরূপের তাস করতে চাইছে অসম বিজেপি। কিন্তু রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর সফরে বিক্ষোভ এড়াতে পারবে বলে মনে হয় না। ফলে এখন থেকেই তা রুখতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যদিও বিক্ষোভ আতঙ্কে ঘুম ছুটেছে প্রশাসনের।

আরও পড়ুন-ভরদুপুরে শিয়ালদহ স্টেশনে সোনার হার টেনে মহিলার হাতে উত্তম-মধ্যম খেল ছিনতাইবাজ

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...