Saturday, June 27, 2026

‘দ্বিধা’ কাটিয়ে গড়ে উঠবে নবীন-প্রবীণের মেলবন্ধন? জানা যাবে ভালবাসার দিনে

Date:

Share post:

নবীন-প্রবীণের মেলবন্ধন? দুপক্ষের চেষ্টা থাকলেও, অনেক সময়ই ঠিক ব্যাটে-বলে হয় না। কিন্তু প্রণবেশ ও তাঁর বন্ধু জয়ন্তর সঙ্গে দিব্যি ভাব হয়ে গিয়েছিল অসম বয়সী কাজল, লাবণ্য, সিঞ্চনের। আচমকা ছন্দপতন। রোগশয্যায় প্রণবেশ। এবার কী হবে? বৃদ্ধদের পাশে দাঁড়াবে তরুণ প্রজন্ম? এই নিয়েই বারাকপুর ব্রাত্যজনের তৃতীয় প্রযোজনা ‘দ্বিধা’। হাসনাত আবদুল হাই-এর ছোটগল্প অবলম্বনে এই নাটকটির নির্দেশক সুদীপ সিংহ। নাটকটির মূল উপদেষ্টা রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু। প্রযোজনার সামগ্রিক পরিকল্পনার দায়িত্বে থাকা প্রান্তিক চৌধুরীর মতে, এটা আড্ডা-থিয়েটার। ব্রাত্য বসুর পরিকল্পনায় তৈরি আড্ডা-থিয়েটার, বাংলায় তারাই প্রথম নিয়ে আসছে বলে দাবি বারাকপুর ব্রাত্যজনের। ১৪ ফেব্রুয়ারি সন্ধে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে জানুস সেন্টার ফর ভিসুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টসে।

শুধু জেন নেক্সটের সঙ্গে দুই অবসরপ্রাপ্ত মানুষের বোঝাপড়াই নয়, আড্ডা থিয়েটারের আঙ্গিকও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী বারাকপুর ব্রাত্যজন।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...