Saturday, June 27, 2026

প্রেসিডেন্সিতে ঘেরাও উপাচার্য

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টলের শিক্ষাকর্মীদের ফিরিয়ে আনা এবং ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করার দাবি নিয়ে উপাচার্যকে ঘেরাও করলেন পড়ুয়ারা। অবস্থানরত পড়ুয়াদের অভিযোগ, সাংস্কৃতিক কনভেনশনে ছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্ররা ঢুকতে পারলেও, ছাত্রীদের গেট থেকে বেরিয়ে যেতে বলা হয়। প্রেসিডেন্সির ছাত্রী মঞ্জিমা দাশগুপ্ত বলেন, ‘‘গত ২৯ জানুয়ারি একটি সাংস্কৃতিক কনভেনশনের আয়োজন করা হয়। কিন্তু সেদিন ছাত্রদের ক্যাম্পাসে ঢুকতে দিলেও, ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। অথচ ওই কনভেনশন আয়োজন করেন পড়ুয়ারা।’’

পাশাপাশি, গত ১৫-২০ বছর ধরে চাকরি করার পরেও হিন্দু হস্টলের কর্মীদের বদলি এবং ছাঁটাই করা হয়েছে। উপাচার্যের কাছে পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে এবং কর্মচারীদের ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে হিন্দু হস্টেলের সহকারী সুপার যৌন হেনস্থায় অভিযুক্ত। তাঁকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...