Friday, June 26, 2026

মিলেছে করোনাভাইরাসের দাওয়াই, দাবি থাই চিকিৎসকদের

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সারা বিশ্বে। এরই মধ্যে এই মারণ ভাইরাস নির্মূল করার ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি থাই চিকিৎসকদের। অ্যান্টি-ভাইরাল ড্রাগের মিশ্রণে ককটেল তৈরি করেছেন চিকিৎসকদের একটি দল। তাঁদের দাবি, ভাইরাসের প্রভাবকে শিকড় থেকে নির্মূল করতে পারছেন তাঁরা। চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ওক চিনা মহিলাও।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, তাঁদের তৈরি ওষুধ করোনাভাইরাসের সংক্রমণকে রুখতে পারবে। চিকিৎসক ক্রিয়েঙ্গসাক আত্তিপোর্নানিক জানান, বিভিন্ন অ্যান্টি-ভাইরাল ড্রাগ মিশিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ ওষুধ। ফ্লু এবং এইচআইভির চিকিৎসায় লাগে এমন ড্রাগও ব্যবহার করা হয়েছে এই মিশ্রণে। এই ওষুধ প্রয়োগের পরেই দেখা গিয়েছে চিকিৎসায় সাড়া দিয়েছেন ওই রোগী। সংশ্লিষ্ট চিকিৎসদের বক্তব্য, নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে ভাইরাসের সংক্রমণ রোখা যাবে। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলে দাবি চিকিৎসকদের।

ওসেলটামিভির, লোপিনাভির ও রিটোনাভির এই তিন গ্রুপে ড্রাগের মিশ্রণে তৈরি হয়েছে এই বিশেষ ওষুধ। ভাইরাল জ্বরের চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির। এইচআইভির চিকিৎসায় লাগে লোপিনাভির এবং রিটোনাভির।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ৭১ বছরের এক চিনা মহিলা নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরে দেখা যায় করোনা বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত তিনি। আইসোলেশন ওয়ার্ডে রেখে মহিলার চিকিৎসা শুরু হয়। উঠে বসার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন তিনি। এরপরই ওই মহিলার উপর এই ককটেল ড্রাগ প্রয়োগ করেন চিকিৎসকরা। ধীরে ধীরে সেরে ওঠেন তিনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরে দেখা গিয়েছে ওই মহিলা উঠে বসতে পারছেন। কমেছে ভাইরাসের প্রভাবও। থাই চিকিৎসকদের এই ওষুধ চিন বা অন্যান্য দেশেও প্রয়োগ হয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন-দেশের প্রথম করোনা আক্রান্তের সঙ্গে একই বিমানে যাত্রা, বাংলার ৪ বাসিন্দার চিকিৎসা করছে রাজ্য

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...