Tuesday, April 7, 2026

কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে

Date:

Share post:

এবার কেন্দ্রীয় বাজেটে ঐতিহ্যবাহী ভারতীয় জীবনবিমা নিগম (LIC)-এর কিছু শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তীব্র আতঙ্ক ও আলোড়ন তৈরি হয়েছে লক্ষ লক্ষ এজেন্ট এবং আমানতকারীদের মধ্যে। এমনকী জীবনবিমা সংস্থার কর্মীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই বিক্ষোভ-আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে শ্রমিক ইউনিয়নগুলি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এলআইসি কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

একই ভাবে, কলকাতায় চাঁদনি চকে এলআইসি অফিসে বিক্ষোভ দেখাল ছাত্র ও যুব কংগ্রেসের সদস্যরা। আজ সোমবার সকাল থেকে কলকাতায় জীবনবিমা সংস্থার দফতরের গেট আটকে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, মোদি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের খেলায় মেতে উঠেছে। দেশকে বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি সরকার। তারই প্রতিবাদে আজ তাদের এই বিক্ষোভ। যদি কেন্দ্র অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ শেষে এদিন মোদি-অমিত শাহ এবং নির্মলা সীতারামনের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস সমর্থকরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা দেশে এই জীবনবিমা নিগমের গ্রাহক সংখ্যা ৩২ কোটি। বিক্ষোভকারীরে জানাচ্ছেন, এত বছর ধরে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে চলা জীবনবিমা নিগমেরও বিলগ্নিকরনের তীব্র বিরোধিতা করছেন তাঁরা।

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...