Friday, April 3, 2026

পুরভোটের আগে “ঘরে” ফিরছেন শোভন? পার্থর বাড়ি গিয়ে কী বললেন বৈশাখী?

Date:

Share post:

পুরভোটের আগে ফের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের “ঘর ওয়াপসি”র জল্পনা। আজ, মঙ্গলবার সকালে শোভনবাবুর “বিশেষ বান্ধবী” বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামমন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবনে যেতে সেই জল্পনা আরও বেড়ে যায়।

এদিন সকালে পার্থবাবুর সঙ্গে দেখা করলেন অধ্যাপিকা তথা বৈশাখি বন্দ্যোপাধ্যায়। যদিও দু’জনেই এর সাক্ষাৎ-এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার কাছে বৈশাখী ব্যানার্জি কেন, সবাই আসতে পারেন। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী। উনি অধ্যাপিকা। আমার কাছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আসবেন, এটাই তো স্বাভাবিক। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আর আমি ওনার সঙ্গে রাজনীতির কথা বলি না।”

অন্যদিকে, শোভনবাবুর “বিশেষ বান্ধবী বৈশাখীদেবী বলেন, “আমি কলেজের সমস্যা নিয়ে দেখা করতে এসেছি। আমার সঙ্গে কলেজের পরিচালন সমিতির কিছু সমস্যা হয়েছে। কলেজ এখন অবৈধভাবে চলছে। নতুন টিচার-ইন চার্জ নিয়োগও অবৈধ। সেটাই জানিয়েছি শিক্ষামন্ত্রীকে।”

শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরছেন? বৈশাখীর উত্তর, “সেটা শোভনবাবুর ব্যক্তিগত ব্যাপার। ওনার রাজনৈতিক অবস্থান আমার পক্ষে বলা সম্ভব নয়।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...