Saturday, April 4, 2026

রাজ্যে ‘দুর্যোগ’ ঘোষণা কেরালার, মানেসরের ক্যাম্পে পাঁচজনের শরীরে করোনা-উপসর্গ

Date:

Share post:

চিনের উহান থেকে ফিরে রাজ্যের তিন বাসিন্দা আক্রান্ত হয়েছেন মারণ করোনাভাইরাসে। আলাপুঝা ও ত্রিশূরের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসাও চলছে। এই তিনজন ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ‘স্টেট লেভেল ডিজাস্টার’ বা রাজ্যস্তরে দুর্যোগ ঘোষণা করল কেরালা সরকার। মানুষকে সচেতন করার পাশাপাশি চিন ফেরত রাজ্যের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।

এদিকে কেরালা রাজ্যেই ভারতের তিন করোনা-আক্রান্তের খবর মেলার পর উহান থেকে ফেরা ভারতীয়দের ১৪ দিনের আইসোলেশন ক্যাম্পেও পাঁচজনের দেহে করোনা-উপসর্গের হদিশ মিলেছে। জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে এই পাঁচজনকে মানেসরের ক্যাম্প থেকে ভর্তি করা হয়েছে দিল্লির সামরিক হাসপাতালে। এরা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে পাঁচজনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। চিনের উহান থেকে দুদফায় এয়ার ইন্ডিয়ার বিমানে প্রায় সাড়ে ছশো নাগরিককে ফেরায় ভারত। তাদের দুজায়গার আইসোলেশন ক্যাম্পে বাধ্যতামূলকভাবে চোদ্দদিন থাকতে হবে। এর মধ্যে মানেসরের ক্যাম্পে পাঁচজনের উপসর্গ মিলেছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...