Saturday, April 4, 2026

বৈশাখীকে নিয়ে ফের নয়া সমস্যা

Date:

Share post:

ফের শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক। সোমবার তিনি মিলি আল আমিন কলেজে প্রবেশ করতে গেলে সমস্যা তৈরি হয়। জানানো হয়, বৈশাখী পদত্যাগ করেছেন। পাল্টা বৈশাখী জানান, তাঁর পদত্যাগ উচ্চশিক্ষা দফতরে গৃহীত হয়নি। কলজের গভর্নিং বডি বৈঠক করে জানায় তাঁর পদত্যাগ গভর্নিং বডিতে গৃহীত হয়েছে। পাল্টা বৈশাখী উচ্চশিক্ষা দফতরে ফোন করেন। দুই কর্তা কলেজে এসে সমস্যা মেটানোর চেষ্টা করেন। অন্যদিকে গভর্নিং বডির সাফ কথা, প্রয়োজনে তাঁরা আদালতে যাবেন। সমস্যা মেটাতে বৈশাখী গত সপ্তাহতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কলজের শিক্ষকরা ক্রমশ কেন বৈশাখী-বিরোধী হয়ে উঠলেন, সেটাই বিস্ময়ের। সমস্যা মেটাতে শিক্ষামন্ত্রীকে ফের হস্তক্ষেপ করতে হয় কিনা সেটাই দেখার।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...