Friday, June 12, 2026

বাজেটের আগে কৌশল! রাজ্যপালকে হেলিকপ্টার দিচ্ছে রাজ্য

Date:

Share post:

রাজ্যপালের বিতর্কিত মন্তব্য বন্ধ করতে রাজ্যের কৌশল! শান্তিনিকেতনে উৎসবে যোগ দিতে রাজ্যপালকে হেলিকপ্টার দিচ্ছে রাজ্য সরকার। পরশু, বৃহস্পতিবার শান্তিনিকেতনে একটি উৎসবে যাবেন রাজ্যপাল। সেই কারণে নিয়ম মেনে রাজভবন থেকে আবেদনও করা হয়েছিল। রাজ্য সরকার তার অনুমোদন করেছে।

প্রশ্ন হলো কেন হঠাৎ, রাজ্যপাল নিয়ে সুর নরম রাজ্যের! ওয়াকিবহাল মহল মনে করছে, বাজেটের আগে প্রথা মেনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র রাজভবনে গিয়েছিলেন। বেশ কিছু বিষয়ে তাঁদের কথা হয়। রাজ্যের আশঙ্কা, কেরলের রাজ্যপালের মতো বাজেট অধিবেশনে যদি তিনি বলেন, এটা আমার কথা নয়, সরকার যা লিখে দিয়েছে, সেটাই পড়ছি, তাহলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই উষ্মা যাতে বিধানসভায় তৈরি না হয়, সেই কারণেই শিক্ষামন্ত্রীর দৌত্য। এবং রাজ্যপালের জন্য হেলিকপ্টার বরাদ্দ। যে কারণে রাজভবন থেকে বেরিয়ে এসে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কিছু বলেননি। লক্ষ্যণীয় রাজ্যপালও কোনও ট্যুইট করেননি। এখন দেখার বিষয়, রাজ্যপালের ‘ইগো স্যাটিসফাই’ করার পরেও কোনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয় কিনা!

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...