Tuesday, June 9, 2026

‘বব বিশ্বাস’-এর শুটিংয়ে রাইটার্সে অভিষেক

Date:

Share post:

‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ের জন্য বুধবার রাইটার্স বিল্ডিংয়ে এলেন অভিষেক বচ্চন । বেশ কয়েকদিন ধরেই শহরের একাধিক জায়গায় এই ছবির শুটিং চলছে । শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ়ের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা ঘোষ । 24 জানুয়ারি থেকে শুরু হয়েছিল শুটিং ।
গত ২২ জানুয়ারিই কলকাতায় এসে গিয়েছিলেন অভিষেক। তারপর থেকে নায়কের সোশাল মিডিয়ার পোস্টে কিছুটা আভাস মিলেছে ছবির। এদিনও সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি। ইনস্টা স্টোরিতে দিয়েছেন চিত্রনাট্যের ছবি। লিখেছেন, ”প্রিপারেশন টাইম।” শুক্রবার টালিগঞ্জে শুটিংও করবেন অভিষেক।৪২ দিন কলকাতায় শুটিং হওয়ার কথা এই ছবির। ‘কাহানি’-তে সিরিয়াল কিলার বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
সালটা ২০১০, কলকাতা সাক্ষী হয়েছিল এক জনপ্রিয় প্রতিশোধের কাহিনির। সেলুলয়েডে ঝড় তুলেছিল ছবির সিরিয়াল কিলারের চরিত্র। সিনেমা জগত নতুন করে চিনেছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। ‘কাহানি’-র সেই জনপ্রিয় চরিত্রটি বব বিশ্বাস। প্রায় ১০ বছর পর তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন ছবি ‘বব বিশ্বাস’।
শহরের অলিতে গলিতে ভাষা পাবে নয়া থ্রিলারের চিত্রনাট্য। টানা ২১ দিন অভিষেক শুটিং করবেন তিলোত্তমায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...