Monday, April 6, 2026

আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্ক, কাজ বন্ধের সিদ্ধান্ত পুরসভার

Date:

Share post:

আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্কের জেরে কলকাতায় আপাতত আধার কার্ড সংশোধনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আধার কার্ড সংশোধনের ফর্মে এনপিআরের জন্য একটা অংশ বরাদ্দ রাখা হয়েছে। কেন ওই কলাম রাখা হল, তার জবাব না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র।
মঙ্গলবার, ওয়াটগঞ্জে আধার কার্ড সংশোধন ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ফর্মে এনপিআরের অংশ ছিল। একটি ব্যাঙ্কের মাধ্যমে কাজ চলছিল। পুরসভা সূত্রে খবর, তারা ওই কাজে সাহায্য করে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে ব্যাখ্যা চেয়েছে কলকাতা পুরসভা। সেই প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-“করোনা-আক্রান্ত” বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...