Wednesday, June 24, 2026

ছয় ছক্কার নজির গড়ে যুবরাজকে স্পর্শ করলেন কলকাতার দীপাঞ্জন

Date:

Share post:

সিএবি প্রথম ডিভিশনের ‘সি’ গ্রুপের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে নেতাজি সুভাষ ইনস্টিটিউটের দীপাঞ্জন মুখার্জি ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন মঙ্গলবার। হাইকোর্ট মাঠে।ছয় বলে ছয় ছক্কা বললেই প্রথমেই মনে পড়বে যুবরাজ সিংয়ের নাম। এবার থেকে সেই তালিকায় উঠে গেল বাংলার এক ক্রিকেটারের নাম। ইনিংসের ৮৩তম ওভারে দীপাঞ্জন মহমেডান জোরে বোলার মহম্মদ নাসিমের বিরুদ্ধেই ৬টি ছয় মেরেছেন।
ম্যাচে দীপাঞ্জনের রান ১৯৮। তাঁর ব্যাটে ভর করেই নেতাজি সুভাষ ইনস্টিটিউট তুলেছে ৪২৯। ৬টি ছয় মারার পর স্বভাবতই খুশি দীপাঞ্জন। কিন্তু মন খারাপ মাত্র ২ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করায়। দীপাঞ্জনের বক্তব্য, ‘ভাল লাগছে। আমি ৬টা ছয় মারব আগে থেকে কিছু ভাবিনি। পাঁচ নম্বর ছয়টা মারার পর আমার নন–স্ট্রাইকার জানায় যে, আমি ৫টা ছয় মেরে ফেলেছি। শেষ বলে চেষ্টা করলে হয়ে যেতেও পারে। তখন শেষ বলটা চালিয়ে দিয়েছিলাম।’
অনূর্ধ্ব ২৩–এর বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তারপর আর সিনিয়র দলের সুযোগ হয়নি। চাকরির প্রয়োজন ছিল বলে রেলের চাকরি নেন। তখন থেকেই নেতাজি সুভাষ ইনস্টিটিউটের হয়ে খেলছেন। ‘বাংলার হয়ে সুযোগ পাইনি। কিন্তু চাকরি দরকার ছিল। রেলের হয়ে এ বছর প্রাথমিক রনজি দলে সুযোগ পেয়েছিলাম’, জানিয়েছেন দীপাঞ্জন। ছয় ছক্কার রেকর্ডের অধিকারী যুবরাজকে ছুঁতে পেরে আপ্লুত দীপাঞ্জন ছয় ছক্কার রেকর্ড করা দীপাঞ্জন সুযোগ পেলে বাংলার হয়ে খেলতে চান। চলতি মরসুমে ধারাবাহিকতা বজায় রাখলে সুযোগ পাবেন বলে আশা করছেন সচিন ভক্ত এই ক্রিকেটার।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...