Saturday, April 11, 2026

টোকিওতে কেন তিনি দেশের  সেরা বাজি, সৌরভের শহরে বোঝালেন মীরাবাই চানু

Date:

Share post:

অলিম্পিকে পদক পেতে ২১০ কেজি বিভাগে লড়তে চান মীরাবাই
চানু। এপ্রিলে কাজখাস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে লড়তে হবে চিনা ভারোত্তলকদের সঙ্গে। সেখানেই ২১০ কেজি ভার তোলার টার্গেট নিয়ে এগোচ্ছেন মীরাবাই। তাই কলকাতায় সোনা জিতে বাজিমাত করেও চানুর পাখির চোখ কাজাখস্তান।
কলকাতায় নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ভারতের তারকা ভারোত্তলক । টোকিও অলিম্পিকের প্রস্তুতি হিসেবে জাতীয় ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি । ২০৩ কেজি ভার তুলে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন চানু।
আসন্ন টোকিও অলিম্পিকে ভারত্তোলনে তাঁকে সম্ভাব্য পদকজয়ী হিসেবে দেখা হচ্ছে। টোকিওতে কেন তিনি ভারতের সেরা বাজি,সেটাও মঙ্গলবার সৌরভের শহরে বুঝিয়ে দিয়ে গেলেন চানু।
স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ মিলিয়ে ২০৩ কেজি ওজন তুললেন মণিপুরের এই ভারোত্তলক। দুটো বিভাগেই নিজের রেকর্ড ভেঙেছেন চানু।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...