Wednesday, June 24, 2026

নির্ভয়া-ধর্ষকদের ফাঁসি কি একসঙ্গে না আলাদা, রায় আজ

Date:

Share post:

তিহার জেলকোড অনুযায়ী, একই অপরাধে দোষী সাব্যস্ত হয়ে একই শাস্তি পেলে রায় একসঙ্গে কার্যকর করতে হবে। এই নিয়মে নির্ভয়াকাণ্ডের চার দোষীকেও একই দিন একই সময়ে ফাঁসি দেওয়ার কথা। কিন্তু এই নিয়মের অপব্যবহার হচ্ছে জানিয়ে আদালতের কাছে আলাদা আলাদাভাবে ফাঁসি কার্যকরের আবেদন জানিয়েছে কেন্দ্র। বুধবার তারই রায় দেবে দিল্লি হাইকোর্ট। আদালত জানাবে শাস্তি একইসঙ্গে নাকি আলাদা আলাদা? কারণ চার দোষীর মধ্যে দুজনের সমস্ত আইনি সুযোগ নেওয়া হয়ে গিয়েছে। রাষ্ট্রপতিও ক্ষমার আর্জি খারিজ করেছেন। ফলে এদের ফাঁসি দিতে বাধা না থাকলেও বাকি দুজনের আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। গত শনিবার ফাঁসি হওয়ার কথা থাকলেও তিহার জেলকোডের গেরোয় তা হয়নি। নিম্ন আদালতও ফাঁসি অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা করেছে। এই রায়কেই দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল কেন্দ্র।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...