Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। ইতিমধ্যেই এ নিয়ে রাজ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদফতর। রাজ্য জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বেলেঘাটা আইডি ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বাড়ানো হয়েছে শয্যা সংখ্যাও। এছাড়াও, পৃথক নার্স এবং চিকিৎসকের বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই চিনে কর্মরত বা পড়তে যাওয়া এরাজ্যের বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। তাঁদের পরীক্ষা করার জন্য দক্ষিণবঙ্গে আরও চারটি মেডিক্যাল কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা ফেব্রুয়ারি এই বিষয়ে স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠকও হয়েছে।

  • যে ৪টি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হবে-

এসএসকেএম হাসপাতাল, কলকাতা
স্কুল অফ ট্রপিকাল মেডিসিন, কলকাতা
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল, কামারহাটি

আরও পড়ুন-নেত্রীর নির্দেশে মানব বন্ধন কর্মসূচিতে পথে নামলেন পার্থ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...